শনিবার, ২ মে ২০২৬

সীতাকুণ্ডে স্ত্রীকে ছুরিকাঘাত করল সাবেক স্বামী

চট্টগ্রামের সীতাকুণ্ড সাবেক স্বামীর ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্ত্রী পেয়ারা বেগম।

রোববার ( ২৭ জুন) সকালে সীতাকুণ্ড পৌরসভার ০৫ নং ওয়ার্ডের উকিল পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার সাবেক স্বামী ওমর শরীফের ছুরিকাঘাতে আহত অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে স্ত্রী পেয়ারা বেগমকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি বলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উকিল পাড়ার বাসায় সা‌বেক স্বামী ওমর শরীফ সাবেক স্ত্রী পেয়ারা বেগমকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। এ ঘটনায় পেরায়া বেগমের ভাই বাদী হয়ে ওমর শরীফকে একমাত্র আসামি করে মামলা করেছে। আসামি ওমর শরীফকে গ্রেফতারে অভিযান চলছে।

জানা যায় ওমর শরীফ ও পেয়ারা বেগমের সংসারে দুইটি মেয়ে আছে। বড় মেয়ের বয়স ৮ ও ছোট মেয়ের বয়স ৫ বছর। তবে গত ১৫ দিন আগে তাদের বিয়ে বিচ্ছেদ হয়।

এই বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, বেলা সোয়া ১১টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত পেয়ারা বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার ​অপারেশন শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...