রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামে অমর একুশে বইমেলার উদ্বোধন ২০ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা অনিবার্য কারণবশত ১৭ফেব্রুয়ারির পরিবর্তে ২০ফেব্রুয়ারি রোববার বিকেলে উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে (৮ ফ্রেরুয়ারি) টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে বইমেলা কমিটির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কবি কামরুল হাসান বাদল, শামসুদ্দিন শিশির, সাংবাদিক শুকলাল দাশ, আইয়ুব সৈয়দ, মো. জহির, ইউসুফ মাহমুদ, শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, পিনাকী দাশ, শিল্পী দীপক কুমার দত্ত, আরিফ রায়হান, নজরুল ইসলাম মোস্তাফিজ, কর্পোরেশনের উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু।

এবারের বইমেলায় রবীন্দ্র উৎসব, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ও ৭মার্চ’র ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা, শিশু-তারুণ্য-নারী উৎসব অনুষ্ঠিত হবে। মেলায় দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ও শিল্পীরা আলোচনায় অংশগ্রহণ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, কোভিড পরিস্থিতির কারণে গতবছর সবরকম প্রস্তুতি থাকা স্বত্বেও বইমেলা করা যায়নি।

তবে এবার পাঠক, প্রকাশক, কবি, সাহিত্যিকদের আগ্রহের কারণে বইমেলা আয়োজন করতে যাচ্ছি। আশাকরি স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা নিয়ে সকলের অংশগ্রহণে এবারো ঐতিহ্যের বইমেলা সফল হবে।

তিনি বলেন, আমরাও প্রমাণ করতে চাই ঢাকার ন্যায় চট্টগ্রামেও জাঁকজমকভাবে সফল বইমেলা আয়োজনে সক্ষম। আশাকরি আমাদের উদ্যোগে সকলে সাড়া দিবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...