হাটহাজারী প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে দুইটি ভোজ্য তেলের দোকান ও একটি গ্যাস সিলিন্ডারের দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী ) বিকেলে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম।
ওজনে কম দেওয়ায় উপজেলার মির্জাপুর সরকারহাট এলাকার মেসার্স নূর এন্ড সন্স ১০ হাজার টাকা, পৌরসভার এনাম ট্রেডার্সকে ৫ হাজার জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শহীদুল আলম জানান, ভোজ্য তেল ওজনে কম দেওয়ার কারণে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
অপরদিকে, মেসার্স শামীম এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
