রবিবার, ২৮ জুন ২০২৬

রেলওয়ের ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক :

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী, ২জন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বদলীর আদেশ জারি করা হয়েছে।

সোমবার রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা পারভীন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়। একই সাথে রেলওয়ে পূর্বাঞ্চলের এতোজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে এর আগে কখনো বদলী করা হয়নি।

গতকাল রেল মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই এই খবর চট্টগ্রামের সিআরবি এবং পাহাড়তলী রেলওয়ে দপ্তরে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সচিব ড. মো. হুমায়ুন কবির, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদারের চট্টগ্রাম সফরের দুইদিন পর পূর্বাঞ্চল রেলে বড় ধরনের রদবদলের নির্দেশনা আসলো।

জানা গেছে, রেলওয়ের পূর্বাঞ্চলে নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে আবু জাফর মিয়াকে। এর আগে তিনি ঢাকা রেলভবনের স্ট্যান্ডার্ড ও সংকেত বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তবে পূর্বাঞ্চল থেকে বদলী হওয়া প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীণকে বদলি করা হলেও তাকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি।

পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) মো. বেলাল হোসেন সরকারকে বদলি করা হয়েছে ঢাকা রেল ভবনের অতিরিক্ত প্রধান পরিকল্পনা কর্মকর্তা হিসেবে।

পাহাড়তলীর অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব/ক্রয়) মো. ফরিদ আহমেদকে বদলি করা হয়েছে পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান মহাব্যবস্থাপক হিসেবে।

এছাড়াও বৈদ্যুতিক বিভাগের প্রধান প্রকৌশলীর (পূর্ব) দায়িত্ব দেয়া হয়েছে পশ্চিম অঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দারকে। বৈদ্যুতিক বিভাগেরপ্রধান প্রকৌশলী (পূর্ব) মো. হাবিবুর রহমানকে বদলি করা অতিরিক্ত প্রধান বৈদ্যুতিক প্রকৌশলীর পদে। এদিকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) মো. আহসান জাবিরকে বদলি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে।

তার স্থলে পদায়ন করা হয়েছে রেল ভবনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম। পূর্বাঞ্চল অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) মো. মহিউদ্দিন আরিফকে বদলি করা হয়েছে ঢাকা রেলভবনের পরিচালক পদে।

তার স্থলাভিষিক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রেষণে) ও চট্টগ্রাম রেলওয়ে ট্রেনিং একাডেমির (হলিশহর) সিনিয়র ট্রেনিং অফিসার মো. আরমান হোসেনকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...