চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার (৭ ফ্রেরুয়ারি) নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে আদর্শ বেকারীকে মামলা রুজুপূর্বক ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে পতেঙ্গা থানাধীন কাটগড় বাজার সংলগ্ন ইউসুফ বলির বাড়ী এলাকায় সর্বসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধাকতা সৃষ্টিকারী গেইট অপসারণ করে রাস্তাটি এলাকাবাসীর জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন সদস্যগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
