সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে খান কল্যান ট্রাস্টের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ১১’শ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার খান কমিউনিটি সেন্টারে ফখরুল ইসলাম খান (সিআইপি) এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হিঙ্গুলী ইউনিয়ন কমান্ডার একেএম সামছুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমান্ডার আবদুল মোতালেব ভূঁইয়া, এস.এম কামাল পাশা, এম.ডি এম কামাল উদ্দিন, নজরুল ইসলাম বাচ্চু, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, খান কল্যাণ ট্রাস্টের ধর্মীয় উপদেষ্টা মাওলানা শহীদুল ইসলাম, উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু, ব্যবস্থাপক দীন মোহাম্মদ, জিয়াউর রহমান, আমজাদ হোসেন নোমান। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডার ও মাদরাসা শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
খান কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপক দীন মোহাম্মদ বলেন, ট্রাস্টের উদ্যোগে চলতি বছর প্রায় ২৫ হাজার কম্বল বিতরণ করা হবে। ইতমধ্যে বিভিন্ন মাদরাসা, এতিমখান, বীর মুক্তিযোদ্ধা ও অসহায় ব্যক্তিদের মাঝে ১১ হাজার কম্বর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকীগুলোও বিতরণ করা হবে।
