রবিবার, ২৮ জুন ২০২৬

ফুলের মালা গলায় নিয়েই দৌড় দিলেন মন্ত্রী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী উপেন্দ্রকে আসন্ন বিধানসভা থেকে মনোনয়ন দিয়েছে বিজেপি। দুপুর ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল। কালেক্টর অফিসে পৌঁছে তিনি দেখেন, ৩টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। এরমধ্যে নির্বাচনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও পেরিয়ে যাচ্ছিল। আর তা দেখেই দৌড়াতে শুরু করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, উত্তরপ্রদেশের এই ক্রীড়ামন্ত্রীকে এবার উত্তরপ্রদেশের ফাফনা বিধানসভা থেকে টিকিট দিয়েছে বিজেপি। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামী ১১ ফেব্রুয়ারি। কিন্তু শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সেই কাজ সেরে ফেলতে চেয়েছিলেন মন্ত্রী। তাই এ কাণ্ড ঘটান তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মন্ত্রী যখন দৌড়াচ্ছিলেন তখন তার পরনে কালো কোট, গলায় গেরুয়া রঙের উত্তরীয় বড় মালা, মাথায় গেরুয়া রঙের পাগড়ি ছিল। মন্ত্রীর দৌড়ানোর সময় কয়েকজন বুম হাতে নিয়ে তার বক্তব্য জানার চেষ্টা করেন।

কিন্তু মন্ত্রী কথা না বলে দৌড়াতে থাকেন। এ সময় তার সঙ্গে নিরাপত্তারক্ষীরাও দৌড়াচ্ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভা ভোট শুরু হচ্ছে। এ বার ৭ দফায় এ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...