চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম তাসিফ (১২)।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
