রবিবার, ২৮ জুন ২০২৬

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসায় ভরপুর

কারও কারও মতে, ভালোবাসার আবার দিনক্ষণ কীসের! প্রতিটি দিনই প্রিয় মানুষকে ভালোবাসার দিন। ভালো রাখার আপ্রাণ চেষ্টা। কিন্তু কেউ কেউ সে মতকে উড়িয়ে দিয়ে ভালোবাসা দিবসের উপর জোর গুরুত্ব দিচ্ছেন।

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসায় ভরপুর এক মাস। বিশেষ করে তরুণদের জন্য এই মাস একটু বাড়তি উচ্ছ্বাসের, উদ্দীপনার। কেউ কেউ অধীর অপেক্ষার প্রহর গোনেন এ মাসের জন্য। আবার কেউ কেউ প্ল্যান-পরিকল্পনা সেরে রাখেন বহু আগেই। তো জেনে নিন ভালোবাসায় ভরপুর এ মাসের দিন তারিখ-

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রোজ ডে। আজ ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ বা গোলাপ দিবস। এদিন প্রিয় মুনষটিকে গোলাপ দিয়ে ভালোবাসা বা ভালোলাগা প্রকাশ করা হয়। যদিও বাহারি রঙের গোলাপ ভিন্ন ভিন্ন বার্তা বহন করে।

এ মাসের ৮ ফেব্রুয়ারি ‘প্রপোজ ডে’। অর্থাৎ আগের দিনের ভালোলাগা বা ভালোবাসা প্রকাশের পরই পরের দিন প্রস্তাব দিবস। এদিন প্রিয়জনকে প্রোপোজ অর্থাৎ প্রেম নিবেদন করার দিন। প্রস্তাবে উভয় পক্ষের সম্মতিতে এ দিনটি হয়ে উঠতে পারে কারও জীবনের অবিস্মরণীয় দিন।

প্রস্তাব দিবসের পরের দিনই আবার ‘চকোলেট ডে’। অর্থাৎ ৮ ফেব্রুয়ারি স্মিত হেসে মৌন কিংবা সহাস্য চেহারায় উচ্ছ্বাস প্রকাশ করে সম্মতি প্রদানের পর একটু মিষ্টমুখ না করলে কি চলে? সম্পর্কের শুরুটা মিষ্টিমুখ দিয়ে শুরু করতেই পরের দিন ৯ ফেব্রুয়ারি ‘চকোলেট ডে’।

শুরু হলো প্রেম। প্রেমের সম্পর্কে উপহার দেওয়া-নেওয়া তো একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। শুরুর দিকে আদুরে-আহ্লাদি প্রেমিকাকে একটা টেডি বিয়ার গিফট করা তো যেতেই পারে; যাতে টেডি বিয়ারের কোমল স্পর্শে খুনসুটি করা প্রেমিককে সহজেই অনুভব করা যায়। তাই তো ১০ ফেব্রুয়ারি ‘টেডি বিয়ার ডে’।

এর পরের দিনই ভালোবাসার সম্পর্ক দৃঢ় ও মজবুত করতে ১১ ফেব্রুয়ারি প্রতিশ্রুতি দিবস হিসেবে পালন করে প্রেমে মগ্ন তরুণ-তরুণীরা। যেকোনো পরিস্থিতিতে সঙ্গে থাকার অঙ্গীকার সম্পর্ককে করে তোলে দীর্ঘজীবী।

এরপর ১২ ফেব্রুয়ারি দিনটিকে ‘হাগ ডে’ বা আলিঙ্গন দিবস হিসেবে পালন করা হয়। ভালোবাসার সম্পর্কে নানা টানাপড়েন হয়েই থাকে। এ সবই মুহূর্তেই দূর করতে পারে একটি আলিঙ্গন। হাগ ডে বা আলিঙ্গন দিবসের গুরুত্ব এটিই।

এরপরের দিনই ১৩ ফেব্রুয়ারি ‘কিস ডে’ বা চুমু দিবস। এরপরে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার মাসের ভালোবাসার শেষ দিবস ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ‘ভালোবাসা দিবস’। নিজের ভালোবাসাকে আরও গভীরভাবে জানান দেওয়ার দিন এটি। ভালোবাসার মাসের সবচেয়ে আনন্দের ও উচ্ছাসের দিন এটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...