রবিবার, ২৮ জুন ২০২৬

চকরিয়ায় বাস-পিকআপ-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত: ২০

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাসের সঙ্গে পিকআপ ও ভ্যান গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় অন্তত ২০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার রাত সোয়া ১২ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্থ মহাসড়কের মেদাকচ্ছপিয়া মইক্ক্যাঘোনা ঢালায় এ দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মেম্বার ছলিম উল্লাহ জানায়, মইক্ক্যাঘোনার ঢালায় শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষ হয়।

এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় কমবেশি অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন।

তিনি বলেন, খুটাখালী মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

এ সময় আহত হন ২০ জন। তাদেরকে মালুমঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। লবণ বোঝাই ভ্যানটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...