সোমবার, ২৯ জুন ২০২৬

মার্কিন প্রতিরক্ষা দপ্তরে ঢুকে পড়ায় মুরগি আটক

আপনি অনেক ব্যক্তিকে আটকের কথা শুনে থাকতে পারেন, তবে মুরগিকে আটকের কথা কখনও শুনেছেন? বিশ্বাস না-ও করতে পারেন, তবে এটাই সত্যি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একটি নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ায় একটি মুরগিকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত সদর দপ্তর পেন্টাগন এবং তার আশপাশের এলাকা নিরাপত্তার বেষ্টনিতে মোড়া। কাক-পক্ষীও সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।

যে নিরাপত্তার বেষ্টনীকে কোনো মানুষ ভাঙতে পারে না, আশ্চর্যজনকভাবে সেই বেষ্টনীকেই বুড়ো আঙুল দেখিয়ে একটি মুরগি দিব্যি পেন্টাগনের পরিসরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়। তবে মুরগিটি কোথা থেকে এসেছে বা কীভাবে পেন্টাগনে পৌঁছালো তা স্পষ্ট নয়।

এদিকে মুরগিটিকে আটক করার পর রীতিমতো হইচই পড়ে গেছে। এ ঘটনার তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

জানা গেছে, গত সোমবার সকালে ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ের এলাকায় মুরগিটিকে পাওয়া যায়। পরে একটি প্রাণী সংস্থার হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’ ওই মুরগিকে। মুরগিটির একটি ‘হেনি পেনি’ নাম দিয়েছে পেন্টাগনের কর্মীরা।

উল্লেখ্য, এর আগে ভারতে মুরগিটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক নারী থানায় মামলা দায়ের করেন। এ ছাড়া দেশটিতে মুরগি ডিম না দেওয়ায় থানায় অভিযোগ দেওয়ারও ঘটনা ঘটেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫)...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত অবস্থায় বান্দরবানের একটি ব্রিজের নিচে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...