বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

উখিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে নারীসহ আটক ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

২ ফেব্রুয়ারী (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পালংখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) বিল্লাল উদ্দিন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে জানান,র‍্যাবের চৌকস আভিযানিক দল পালংখালী বাজারস্থ তাজমান মডেল ফার্মিসির সামনে কক্সবাজার-টেকনাফ রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটককৃতরা হলেন, টেকনাফের হােয়াইক্যংয়ের উলুবনিয়া এলাকার মীর কাশেমের ছেলে রুহুল আমিন ও উখিয়ার পালংখালীর মােছারখােলা এলাকার তৈয়ব আলীর স্ত্রী খালেদা বেগম।

তিনি আরও বলেন, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।

এদিকে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চকরিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

চকরিয়ায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ব্যতীত) এর আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তির অর্থ, বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই...

সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটের ৪ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের

চট্টগ্রামে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন)...

কক্সবাজারে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও নাম্বারবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১টার দিকে কক্সবাজার...