শনিবার, ২২ আগস্ট ২০২৬

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড ভাল করতে পারবেনা। কিন্তু বোর্ডের নব নির্বাচিত পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর জানান এই তরুনদের নিয়ে তিনি যে কয়টা সভা করেছেন তাতে তিনি উপলব্ধি করতে পারছেন এই তরুনরা বাংলাদেশের ক্রিকেটকে অনেকদুর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।

কারন তাদের চিন্তা চেতনা বেশ সুদুর প্রসারী। তারা একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। যা অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে বোর্ডের সভাপতি তামিম ইকবালের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুদুরপ্রসারী। তার লক্ষ্য মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরের কাজেও যেন থাকে সমান দক্ষতা।

বিশেষ করে বোর্ডের ব্যয় সংকোচন নীতি বোর্ডকে আরো স্বাবলম্বী করতে ভুমিকা রাখবে বলে মনে করেন তিনি। মাঠের সাফল্য বাড়ানোর পাশাপাশি বিশ্বমানের সুযোগ সুবিধা সৃষ্টির পথেও হাঁটছে বর্তমান বোর্ড।

আজ বুধবার নগরীর রোদেলা বিকেল রেস্টুরেন্টে সাংবাদিক বন্ধুদের আয়োজিত এক মতবিনিময় সভায় সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর ক্রিকেট বোর্ডে তার যাত্রা শুরু আবার বাদ পড়া আবার ফিরে আসার গল্পও শোনান। তিনি বলেন বোর্ড সভাপতি তার দক্ষতা দিয়ে আগামী চার বছর পর বাংলাদেশের ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তিনি বলেন বিশ্বকাপ না খেলাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ক্ষতির কারন হবে এতে কোন সন্দেহ নেই। বিশ্বকাপ খেলতে না পারাটা অনেক ক্রিকেটারের জন্য বড় হতাশার। কারন অনেকেই যে পরের বিশ্বকাপে যে খেলতে পারবে তার কোন নিশ্চয়তা নেই। তিনি বলেন বোর্ড সভাপতি কিভাবে আয় বাড়িয়ে ব্যয় কমানো যায় সে লক্ষ্যে কাজ শুরু করেছেন। আশা করা যায় এই সফলতা খুব অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে।

বিশিষ্ট সাংবাদিক দৈনিক আগামীর সময়ের যুগ্ম সম্পাদক রফিকুল বাহারের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলা ভিশনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা, সাবেক ক্রীড়াবিদ এবং ফটো সাংবাদিক সোহেল সরওয়ার, দৈনিক সমকালের ব্যুরো প্রধান সরোয়ার জাহান সুমন, ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক শামীম হামিদ। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের অনেক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

রফিকুল বাহার বলেন একজন বাল্যবন্ধু হিসেবে আলমের সাথে তার অনেক স্মৃতি। জীবনের আনন্দ কিংবা বেদনার নানা সময়ে দু’জনকে সাহস যুগিয়েছেন। তাইতো আজকে ক্রিকেট বোর্ডে আলমের ফেরাটা সবচাইতে বড় খুশির উপলক্ষ্য হয়ে এসেছে সবার জন্য।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...