শুক্রবার, ৩ জুলাই ২০২৬

পঞ্চাশে পা দিল আরণ্যক নাট্যদল

সবুজ অরণ্য। নিজস্ব প্রতিবেদক -ঃ

আজ ১ ফেব্রুয়ারি গৌরবের ৫০ বছরে পদার্পণ করলো আরণ্যক নাট্যদল। সেই সাথে বাংলাদেশের নবনাট্যচর্চারও ৫০ বছর পূর্ণ হলো। এটা দেশের সকল নাট্যকর্মীদের জন্য বড় গর্বের বিষয়ও বটে।

আরণ্যক নাট্যদল ঢাকা জেলার মঞ্চ নাট্যগোষ্ঠী। ‘আরণ্যক’ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ১৯৭২ সালের আজকের এইদিনে গঠিত হলেও মূলত ২০ ফেব্রুয়ারী শক্তিমান নাট্যকার শহীদ মুনীর চৌধুরী রচিত “কবর” নাটক মঞ্চায়নের মাধ্যমে দলটির যাত্রা শুরু হয়। খ্যাতমান নাট্যাভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদ এর নির্দেশনায়
নাটকটিতে অভিনয় করেছিলেন আলী যাকের, ইনামুল হক, মুজিব হক, বাবুল চৌধুরী, নাজমুল হাসান, সুভাষ দত্তসহ আরো অনেকে।

পথচলার পঞ্চাশ বছরে আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করে নাট্যকার, নাট্যাভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদের নির্দেশনায় মুনির চৌধুরী রচিত নাটক “কবর”, আব্দুল্লাহেল মাহমুদ রচিত নাটক “সাত পুরুষের ঋণ”, “নানকর পালা”, “উপরওয়ালা” ও মান্নান হীরা রচিত নাটক ” এবং বিদ্যাসাগর”।

এছাড়া বিভিন্ন সময়ে মঞ্চায়িত হয় মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটক “ওরা কদম আলী”, “ওরা আছে বলেই”, “ইবলিশ”, “অববাহিকা”, “প্রকৃত জনকথা”, “জয় জয়ন্তী”, “সংক্রান্তি”, “রাঢ়াঙ” এবং “ভঙ্গবঙ্গ”।

আরণ্যক নাট্যদলের মঞ্চায়ন করা মান্নান হীরা রচিত ও শাহ আলম দুলালের নির্দেশনায় নাটক “খেলা খেলা”। আজাদ আবুল কালাম এর নির্দেশনা ও মামুনুর রশীদ রচিত নাটক ” আগুনমুখা”। মান্নান হীরার রচনা ও শাহ আলম দুলাল নির্দেশিত নাটক ” ময়ূর সিংহাসন”, মান্নান হীরার রচনা ও নির্দেশনায় নাটক ” মূর্খলোকের মূর্খকথা” ও ” আগুণের জবানবন্দি” অন্যতম।

‘আরণ্যক’র পথ নাটক মঞ্চায়নের সারিও দীর্ঘ বলতে হয়। চার দেয়ালের মাঝে লাইট, মেকআপ, সাজসজ্জায় নাটক মঞ্চায়নের পাশাপাশি তৃনমূল আর প্রান্তিক জনগোষ্ঠীর বিনোদন আর সচেতনতার জন্য যে নাটককে হাতিয়ার হিসেবে গড়ে তোলা যায় তা যেন নতুন মাত্রা যোগ করলো দলটি। আরণ্যক এই পর্যন্ত বেশকিছু পথনাটকের সহস্রাধিক প্রদর্শনীর রেকর্ড ছাড়িয়েছে বটে।

আরণ্যক’র প্রদর্শীত পথ নাটকের মধ্যে মামুনুর রশীদ রচিত “ক্ষুদিরামের দেশ”, “শিকল” ও
“আদব” বেশ দর্শক নন্দিত।

এছাড়া অন্যান্য পথ নাটকের মধ্যে মান্নান হীরা রচিত “ফিরাই নিশান”, “কদম আলীর মে দিবস”, “নীলা”, শমরেস বাসুর গল্পভাবনায়-“আইজল সকিনার পালা”, তৈফিক আল হাকিম এর গল্পভাবনায়- “দুই বলদের গল্প” এবং “মনি মুক্তা” অন্যতম।

তাছাড়া আব্দুল্লাহেল মাহমুদের “ঘুমের মানুষ” দর্শক ও সমালোচকদের মাঝে দারুণ সাড়া ফেলে।

উল্লখ্য, ১৯৭৬ সালে আরণ্যক নাট্যকার মামুনুর রশীদ রচনা ও নির্দেশনায় “ওরা কদম আলী” মঞ্চায়ন করে। তাছাড়া ১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আরণ্যক যেকয়টি নাটক মঞ্চায়ন করেছে তার সবগুলোই দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। এই দশ বছরের মঞ্চায়িত নাটকগুলোর তিনটির নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ ও দুটির নির্দেশনায় ছিলেন আবদুল্লাহেল মাহমুদ ।

আজ স্বাধীনতার সমবয়সী ‘আরণ্যক নাট্যদল’ প্রতিষ্ঠার সূবর্ণ জয়ন্তীতে প্রত্যাশা করে সারাদেশের দর্শক ও নাট্যকর্মীসহ সবাইকে নিয়ে আগামীর পথচলা অবিচল রাখতে। পাশাপাশি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে নাট্যদলটি রাখতে চলছে বছরব্যাপী নানান আয়োজন। জয় হোক নাটকের, জয় হোক সৃজনশীলতার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।গত ৩০ জুন নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে এ উপলক্ষে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাক্কানী ক্রিােট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্স।আজ শনিবার চট্টগ্রাম জেলা...