রবিবার, ১৯ জুলাই ২০২৬

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

গত ৩০ জুন নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফেলোশিপ ডিনারের আয়োজন করা হয়।

ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মিজানুর রহমান আপন। বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সাবেক সভাপতি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী এবং সাবেক সভাপতি রোটারিয়ান এস. এম. জমির উদ্দিন।

অনুষ্ঠানে গত এক বছরে ক্লাবের পরিচালিত বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্য উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় ক্লাবের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য দেন পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ইমরান বিন ইউনূস, সিপি রোটারিয়ান অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেছা, সিপি রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, পিপি রোটারিয়ান মনিরুজ্জামান, পিপি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী (রেজা), পিপি রোটারিয়ান অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি রোটারিয়ান আ. ম. ম. সাজ্জাদ, পিপি রোটারিয়ান ডা. এম. এ. করিম (পিএইচডি), পিপি রোটারিয়ান মাহফুজুর রহমান, পিপি রোটারিয়ান জামাল উদ্দিন, পিপি রোটারিয়ান আজিজুল হক, আইপিপি রোটারিয়ান এস. এম. জমির উদ্দিন, পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন, পিপি রোটারিয়ান ক্যাপ্টেন আতাউর রহমান, পিপি কামরুল মোর্শেদ এবং রোটারেক্টর ফাউজুল, ইফতি, বাতিন ও তন্ময় নিশিসহ ক্লাবের সদস্যরা।

এ সময় সম্প্রতি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নির্বাচিত হওয়ায় ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান আবু হায়দার চৌধুরী আমজাদ ও রোটারিয়ান শহীদুল ইসলাম চৌধুরীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নির্বাচিত হওয়ায় ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহারকেও সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র ও ফেলোশিপ ডিনারের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

আর / চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ শনিবার এই এডহক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির দায়িত্ব...

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল 

মানবিক দায়িত্ববোধ থেকে বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড ।ত্রাণ দেয়া হয়েছে কোকদন্ডি, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাশখালা, বাগমারা, কাথরিয়া, বৈলছড়ি ও...

বন্যার্থদের সাহায্যার্থে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ত্রাণ তহবিল গঠন

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন একটি...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এবং লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সদস্যরা।রোববার (১২ জুলাই)...