শনিবার, ৪ জুলাই ২০২৬

শাবি উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দাবিতে রাষ্ট্রপতিকে খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক :

দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে খোলা চিঠি দিয়েছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।’

বুধবার (২৬ জানুয়ারি) এই চিঠি দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন শিক্ষক। তাদের অন্য দাবিগুলো হলো, ক্যাম্পাসে পুলিশি হামলার সুষ্ঠুতদন্ত ও বিচার করা, আন্দোলনে অর্থায়নের অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দেওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা এবং আন্দোলনকারীদের পরিবারের উপর পুলিশি হয়রানি বন্ধ করা।

চিঠিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, শাবিপ্রবি শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে চলমান অহিংস আন্দোলনকে সরকারি ছাত্র সংগঠন ও পুলিশ বাহিনীর সহিংসতা দিয়ে দমনে ব্যর্থ হয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একের পর এক নিপীড়নমূলক পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার ইতিহাসে এক কদর্য অধ্যায়ে পরিণত হচ্ছে।

শিক্ষার্থীদের ন্যূনতম অধিকার নিশ্চিতের দাবিতে শুরু হওয়া একটি ন্যায্য আন্দোলন এই সমস্ত পদক্ষেপের কারণে আজ শাবিপ্রবির নিপীড়িত শিক্ষার্থীদের মরণপণ একদফা দাবির আন্দোলনে পরিণতে হয়েছে যে উপাচার্যকে পদত্যাগ করতে হবে।

নিজের কৃতকর্মে ন্যূনতম শিক্ষকসুলভ মনোভাবের পরিচয় দিতে ব্যর্থ হওয়া এই উপাচার্য শাবিপ্রবির দায়িত্বে থাকবার সমস্ত নৈতিক ও আইনি অধিকার হারিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে এবং তার আশু পদত্যাগ দাবি করছে।

চিঠিতে আরও বলা হয়, নেটওয়ার্ক আরও বিস্ময় ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে বিগত দুইদিনে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা ও খাবারের যোগান নানা কদর্য কৌশলে বন্ধ করে প্রায় ১৫০ ঘণ্টারও বেশি সময় ধরে অনশনরত ২৮ জন শিক্ষার্থীর জীবনকে এই মহামারির সময়ে এক প্রাণঘাতী পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে শাবিপ্রবির পাঁচজন সাবেক শিক্ষার্থীকে আটক করে এখন আইনি হয়রানি ও নিপীড়নের আওতায় আনা হয়েছে যা বাংলাদেশের সংবিধানে নিশ্চিত মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন এবং একটি অতীব কদর্য ও সহিংস রাজনৈতিক কৌশল।

একইভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কর্তৃক তাদের স্বজনদের হুমকি ও হয়রানির মত কদর্য কৌশলও আমরা এই শিক্ষার্থীদের উপর প্রয়োগ হতে দেখছি। আমরা সরকারের এই সমস্ত তৎপরতাকে ধিক্কার জানাই এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং এ যাবৎ দায়ের করা মামলাগুলোর প্রত্যাহার দাবি করি। একই সঙ্গে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর মানসিক নিপীড়নের কুট-কৌশল অবিলম্বে বন্ধের দাবি জানাই।

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার প্রত্যয় ব্যক্ত করে এতে বলা হয়, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে শিক্ষার্থীদের আন্দোলনে সাবেক শিক্ষার্থী বা শিক্ষকদের নৈতিক সমর্থন এবং আর্থিক সহায়তা দেওয়া কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নয় এবং যদি কোনো আইনের কোনো ধারা এই ধরণের নিপীড়নকে ন্যূনতম বৈধতা দিতে পারে তবে সেই আইন নাগরিক অধিকার বিরোধী এবং তা অবিলম্বে বাতিল হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শাবিপ্রবির চলমান আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন অব্যাহত রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসা ও খাবারের জন্য সাধ্যমত আর্থিক সহায়তা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক পারভীন জলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আলম ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জি এইচ হাবীব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দারসহ ৫৭ জন শিক্ষক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক...

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে অর্ধশতাধিক শিক্ষার্থী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি...

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

আরও পড়ুন

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি...

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ

দেশের বাজারে প্রথমবারের মতো দুই লাখ টাকায় উঠেছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে তিন হাজার ১৫০...

চট্টগ্রামে কুমারীপূজা: মহামায়ার পাঁচ রূপে সজ্জিত ৬ কুমারী

পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজায় দেবীবন্দনা করেন হাজারো ভক্ত।বাঙালি সনাতনীদের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে চট্টগ্রামে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেবী মহামায়ার পাঁচ...