সোমবার, ৬ জুলাই ২০২৬

চ‌বি‌তে সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ

দে‌শে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বাড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সবধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) গণমাধ‌্যম‌কে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল ইসলাম।

এর আগে ১৭ অক্টোবর অধ্যাপক এসএম মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামসহ দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকাসমূহেও এ ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবার-পরিজনদের সুরক্ষার স্বার্থে ১৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসমাপনী অনুষ্ঠান (র‍্যাগ ডে) এবং জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাফতরিক প্রয়োজন ছাড়া এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও দাফতরিক কার্যক্রম চলমান থাকবে।শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে...

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

আরও পড়ুন

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...