সোমবার, ৬ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের ইউনিক আইডির ডাটা এন্ট্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের ইউনিক আইডির ডাটা এন্ট্রি শুরু
করোনা মহামারিতে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীর জন্য ‘ইউনিক আইডি’ তৈরির কাজ কিছুটা পিছিয়ে গেলেও এখন তা আবার পুরোদমে শুরু হয়েছে।

এর অংশ হিসেবে সোমবার (১৭ জানুয়ারি) থেকে ইউনিক আইডির সফটওয়্যারে ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে। এতে প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষা সংক্রান্ত সব তথ্য থাকবে।

রোববার (১৬ জানুয়ারি) রাতে ইউনিক আইডির প্রকল্প পরিচালক শামসুল আলম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন আইইআইএমএস প্রকল্পের আওতায় সিআরভিএস ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি ও ইউনিক আইডি প্রদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে তথ্যছক পূরণের কার্যক্রম চলমান আছে। সোমবার থেকে সফটওয়্যারে ডাটা এন্ট্রি ও আপলোড শুরু হবে। আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শেষ করার অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর পিতা-মাতা, অভিভাবকের জন্মনিবন্ধনের ১৭ ডিজিট দিতে হবে। অর্থাৎ এই জন্মসনদ নম্বর ১৩ ডিজিট বিশিষ্ট হলে এন্ট্রি দেয়ার সময় শুরুতে জন্মসাল যুক্ত করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা...

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...