চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার সেতু ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছেন থানার এসআই মো.জুয়েল রানা।
গ্রেপ্তার জুয়েল পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মোবারক আলী বাড়ির মো. হাশেমের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামী জুয়েলকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
