বুধবার, ৮ জুলাই ২০২৬

‘রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন’

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, তা দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ নাকি সফল তা দেখতে সবাইকে অপেক্ষা করারও পরামর্শ দেন তিনি।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংলাপে যাচ্ছে না- এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই, দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। সেটা যদি না করেন, তবে তা ওনাদের (বিএনপির) সিদ্ধান্ত।

নির্বাচন কমিশন গঠন নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে দুটো কথা বলব। একটা হচ্ছে যে বাংলাদেশে বাক্‌স্বাধীনতা আছে।

বাংলাদেশের যেকোনো নাগরিক তাঁর অভিমত ব্যক্ত করতে পারেন। আমার মনে হয় তিনি অভিমত ব্যক্ত করেছেন। তিনি এটা করতেই পারেন।

আর আমি আপনাদের বলব এই সংলাপ ব্যর্থ হচ্ছে, না সফল হচ্ছে, এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।

মন্ত্রী বলেন, আমি আপনাদের বলবো এ সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে, তা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায়...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে এর ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চকরিয়া পৌরসভার...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায়...