বুধবার, ৮ জুলাই ২০২৬

আসলের চেয়ে নকল সাংবাদিকের সংখ্যা বেড়ে গেছে: তথ্যমন্ত্রী

আসল সাংবাদিকের চেয়ে নকল সাংবাদিকের সংখ্যা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এখন যে কেউ সাংবাদিক পরিচয় দেয়।

ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরে না বাড়লেও উপজেলা গুলোতে নকল সাংবাদিক অনেক বেড়ে গেছে। তারা গাড়িতে স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ায়। কোথাকার সাংবাদিক জিজ্ঞেস করে উত্তর জানলে নিজেই লজ্জিত হবেন। এতে সাংবাদিকদের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা তৈরি হচ্ছে।’

আজ রোববার (০২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মিলনমেলা ও দ্বিবার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শীতকালীন অধিবেশনে গণমাধ্যমকর্মী আইন উত্থাপন হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ছিল গণমাধ্যমকর্মী আইন। আইনটি ইতোমধ্যে আইনমন্ত্রী স্বাক্ষর করে দিয়েছেন।

আশা করছি, আগামী শীতকালীন সংসদ অধিবেশনে আমরা সেটি নিয়ে যেতে পারব। এটি আইনে রূপান্তরিত হলে সম্প্রচার, অনলাইন, রেডিও, পত্রিকার সঙ্গে যেসব সাংবাদিক যুক্ত আছেন তাদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।’

বর্তমানে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে দাবি করে হাছান মাহমুদ জানান, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার। দারিদ্রসীমার নিচে বাস করা লোকসংখ্যার হার ২০ শতাংশের নিচে নেমে এসেছে। করোনার মধ্যে মাত্র ২১টি দেশের জিডিপি বেড়েছে তার মধ্যে বাংলাদেশ একটি।

তিনি বলেন, ‘আজকে দেশ যে এগিয়ে যাচ্ছে এটি অনেকের পছন্দ নয়। দেশ এগিয়ে যেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন, সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে দেশকে সমাজকে রক্ষা করা প্রয়োজন।’

সাংবাদিকদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অবশ্যই সরকারের সমালোচনা হবে। কোনও জায়গায় দায়িত্বশীলরা ভুল করে সেটি নিয়ে সমালোচনা হবে। কিন্তু সমালোচনাটা এমন না হয় যে দুষ্কৃতির হাতে দেশটা চলে যায়। আপনাদের কাছে সেই নিবেদনটুকু রাখি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায়...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে এর ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চকরিয়া পৌরসভার...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায়...