বুধবার, ৮ জুলাই ২০২৬

চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, এগিয়ে যাব: প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি— স্বাধীন চেতা হলে অনেক বাধা আসে। আর দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে, তাদের পথ চলা কখনও সহজ হয় না।

অনেক বাধা অতিক্রম করতে হয়। চলার পথ যতই অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, যত বন্ধুর হোক না কেন, যত কণ্টকাকীর্ণ হোক, সেখানে আমরা থেমে থাকব না। অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি থেমে থাকব না।

‘যে কোনো সময় আমি জানি অনেক বুলেট, বোমা ও গ্রেনেড আমার জন্য অপেক্ষা করে থাকে। আমি কখনও সেগুলো নিয়ে পরোয়া করি না। আমি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি।’

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে এগিয়ে নিতে যে লক্ষ্য স্থির করেছিলেন, সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব।

অনুষ্ঠানে রবার্ট ফ্রস্টের কবিতা থেকে উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিজেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ।

তিনি বলেন, আমরা বিজয়ী জাতি। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বিশ্বদরবারে বিজয়ী জাতি হিসেবে সম্মান নিয়ে মাথা উঁচু করে আমরা চলব।

নতুন প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অন্তত আমি তাদের এটুকু আহ্বান করব যে— দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে এবং দেশের মানুষের জন্য কাজ করবে।… সেখানেই শান্তি, সেখানেই অগ্রগতি, সেখানেই উন্নতি সেখানেই স্বস্তি।

তিনি বলেন, চিরদিন কেউ বাঁচে না। কিন্তু যেই কাজ আমরা করে গেলাম, সেই গতি যেন হারিয়ে না যায়, চলার গতি যেন অব্যাহত থাকে, বাংলাদেশ যেন এগিয়ে যায়; সেটিই আমরা চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায়...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে এর ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চকরিয়া পৌরসভার...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায়...