বুধবার, ৮ জুলাই ২০২৬

দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন দৃশ্যমান : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, মানুষও সেই উন্নয়নের সুবিধা পাচ্ছে।

রোববার (২ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুন্দর জীবন নিশ্চিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ সরকার। দেশ উন্নয়নে স্বাধীনচেতা হলেই অনেক বাঁধা-বিপত্তি আসে মন্তব্য করে তিনি বলেন, সব বাঁধা পদদলিত করেই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস গতি কিছুটা থামিয়ে দিলেও, থমকে যায়নি বাংলাদেশ বরং অনেক দেশকে ছাড়িয়ে অর্থনৈতিক গতিধারায় এগিয়ে আছে ছোট্ট বাংলাদেশ। এরই মধ্যে মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ অনেক পরিসংখ্যানেই এগিয়ে থাকা বাংলাদেশের স্বীকৃতিও মিলেছে জাতিসংঘের কাছ থেকেও।

গেল নভেম্বর, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সুপারিশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর এর মাধ্যমে উন্নয়নশীল দেশের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দেশটি।

জাতিসংঘের এমন স্বীকৃতি উৎযাপন আনুষ্ঠানিকতায় লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি জানান বাংলাদেশ সরকার প্রধান। তিনি বলেন, শত বছরের উন্নয়ন পরিকল্পনাও করছে সরকার।

এ গতিধারা যাতে থেমে না যায় তার জন্য আগামী প্রজন্মের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায়...

চট্টগ্রামে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে এর ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চকরিয়া পৌরসভার...

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায়...