বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

কক্সবাজারে যৌন ব্যবসা: হোটেল মালিকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের লালদীঘিপাড়স্থ হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে পুলিশের অভিযানে ২১ খদ্দর-পতিতা আটকের ঘটনায় ২ হোটেল মালিককে আসামী করে মামলা রুজু করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন এসআই সানা উল্লাহ।

এতে ২৮ জনের নাম উল্লেখ করে ১২ জন অজ্ঞাতসহ আসামী করা হয়েছে ৪০ জন। এতে পলাতক আসামি হিসেবে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার পলাতক আসামিরা হলেন- কক্সবাজার শহরের টেকপাড়াস্থ কালুর দোকান এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে আহসান বোর্ডিং এর মালিক শহর আলী, শহর আলীর ছেলে মো. আলী তোফা ওরফে বাবু, আহসান বোর্ডিং এর ম্যানেজার রায়হান, ঈদগাঁও পোকখালী ইউনিয়নের গোমাতলীর আমির হোসেনের ছেলে মো. রুস্তম, একই এলাকার আব্দুল গফ্ফারের ছেলে মো. আব্বাস, কক্সবাজার লালদীঘির পাড় এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে পাঁচতারা হোটেলের মালিক রমজান আলী সিকদার ও বান্দরবান লামা হাইদার নাসি এলাকার নুরুল আমিনের ছেলে পাঁচতারা হোটেলের ম্যানেজার শহিদুল ইসলাম।

এজাহার সুত্রে জানা গেছে, শহরের লালদীঘিরপাড় পাঁচতারা হোটেল ও আহসান বোর্ডিং এ পতিতালয় খুলে ব্যবসা করার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২১ খদ্দর-পতিতাকে আটক করা হয়। আটক ও পলাতকদের বিরুদ্ধে পতিতালয় পরিচালনা, পতিতাবৃত্তি ও সহায়তা করার অপরাধ এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, পতিতাবৃত্তি ও মানবপাচারের দায়ে পাঁচতারা হোটেলের মালিক রমজান আলী সিকদারের বিরুদ্ধে আগেও কয়েকটি মামলা হয়। জাসদ সমর্থিত যুবজোটের কক্সবাজার জেলা শাখার সভাপতি হওয়ার সুবাদে অদৃশ্য শক্তির কারণে বারবার মামলার চার্জসীট থেকে সে বাদ পড়ে যায়। এর আগে তার বাবা মৃত সৈয়দ নুরও হোটেলের মালিক থাকাকালীন পতিতাবৃত্তির দায়ে মামলার আসামী হয়। মামলা নিয়ে তিনি মৃতবরণ করেন।

কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর সেলিম উদ্দিন জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ১৪ খদ্দের ও ৭ পতিতা আটক করা হয়েছে সোমবার সন্ধ্যায়। পতিতাবৃত্তির দায়ে হোটেল মালিক রমজান আলী সিকদার ও শহর আলীসহ ২৮ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি...

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

আরও পড়ুন

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চকরিয়া পৌরসভার...

এখনো ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন দুইদিন পানিতে ডুবে আছে৷  এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।এদিকে চট্টগ্রাম-...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা...