রবিবার, ১২ জুলাই ২০২৬

সালমানের বাড়িতে থাকতে অগ্রীম কত টাকা দিলেন ভাড়াটিয়া?

বলিউড সুপারস্টার সালমান খানের বেশ কয়েকটি বাড়ি রয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় তার একটি অ্যাপার্টমেন্ট ফাঁকা পড়ে আছে। সেটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড ভাইজান। ইতোমধ্যেই ভাড়াটিয়াও খুঁজে পেয়েছেন তিনি।

সালমানের বাড়ির ভাড়াটিয়ার নাম আয়ুস দুয়া। চুক্তিপত্র হয়ে গেছে। সেটি ১৪ তলায় অবস্থিত। ৭৫৮ বর্গফুটের। ৩৩ মাস পর্যন্ত ওই ব্যক্তি সালমানের বাড়িতে থাকতে পারবেন বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়। ভাইজানের বাড়িতে থাকার জন্য আগ্রিম ২ লাখ ৮৫ হাজার টাকাও দিয়েছেন সেই ব্যক্তিকে। এ ছাড়াও বাড়িটির মাসিক ভাড়া ৯৫ হাজার রুপি।

জানা গেছে, এ ছাড়াও মুম্বাইয়ে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে সালমান খানের, যেগুলোর কোনোটিতে একদিনও থাকেননি তিনি। মাকবা হাইটসের ১৭ এবং ১৮ তলায় রয়েছে ভাইজানের ওই ডুপ্লেক্স। কদিন আগে বান্দ্রার সেই বাড়িটিও ভাড়া দিয়েছেন ভাইজান। ডুপ্লেক্স ওই বাড়ি মাসে ৮ লাখ ২৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে।

এদিকে বান্দ্রা শহরের প্রাণকেন্দ্রে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন সালমান খান। সেই ভবনের প্রথম তলায় বাবা, মাকে সঙ্গে নিয়ে তার বসবাস। পরিবারের সঙ্গেই থাকতে পছন্দ করেন তিনি। তাই বিলাসবহুল বাংলো নয়, গ্যালাক্সির মতো সাদামাটা বহুতলকেই বেছে নিয়েছেন। প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’র আগে থেকেই তাঁর ঠিকানা এটি।

বলিউডের সুলতানের বহুতল বাড়ির সামনে অন্তহীন আরব সাগর। আর তার পাশেই ছোট একটা পার্ক। এই পার্কে রোজ ঠিক সকাল সাতটায় আসেন সালমানের বাবা লেখক সেলিম খান।

তারই উদ্যোগে এই পার্কে বসেন এক চিকিৎসক, যাঁর দরজা খোলা শুধু অসহায়-দরিদ্র মানুষের চিকিৎসার জন্য। সেলিম ও সালমান চিকিৎসকের পরামর্শমতো দুস্থ মানুষের চিকিৎসার জন্য অর্থ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...