শনিবার, ১৩ জুন ২০২৬

রূপচর্চায় পাকা পেঁপে

পাকা পেঁপে আমাদের অনেকেরই প্রিয় ফলের তালিকায় রয়েছে। এটি একটি বারমাসী ফল। পেঁপে শরীরের জন্য যেমন উপকারী তেমনি রূপচর্চায় পেঁপের ভূমিকা অনেক। তবে প্রাচীন কাল থেকেই নারীরা তাদের রূপচর্চায় পেঁপে ব্যবহার করে আসছে। ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে পেঁপে। ত্বকের ময়লা পরিষ্কার করতে বিশেষভাবে সাহায্য করে পেঁপেতে থাকা এনজাইম। তাহলে চলুন জেনে নেই রূপচর্চায় পেঁপের ব্যবহার।

ব্রণের দাগ দূর করে:
আমাদের সবারই প্রায় ব্রণের সমস্যা থাকে। এসব কারণেই মুখে ব্রণের দাগ পড়ে যায়। পেঁপে ব্রণের দাগগুলো খুব সহজেই দূর করতে পারে। এছাড়াও মুখের অন্যান্য যেকোনো দাগ যেমন মেছতা, ফুস্কুরির দাগও খুব সহজেই দূর করে দিতে পারে। এর জন্য এক ফালি পাকা পেঁপের সাথে ৩ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন এবং ২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকে পুষ্টি যোগায়:
পাকা পেঁপেতে রয়েছে ভিটামিন এ এবং পাপেইন এনজাইম যা ত্বকের চামড়া মরে যাওয়া রোধে করে এবং প্রচুর পরিমাণে প্রোটিন প্রদান করে থাকে। এর ফলে তুলানামূলকভাবে বাড়িয়ে দেয় ত্বকের আয়ুস্কাল। এটি ত্বকের পানির চাহিদাও পূরণ করে। এর জন্য এক ফালি পাকা পেঁপের সাথে ৩ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন এবং ২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উজ্জ্বলতা বৃদ্ধি করে:
মুখের বিভিন্ন দাগ দূর করার পাশাপাশি পেঁপে ফলটি মুখের উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে সহায়তা করে। ত্বকের সজীবতাও ফিরিয়ে আনে পেঁপে। এতে প্রচুর পরিমাণে পানি রয়েছে যা ত্বককে সজীব ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। মধু, লেবুর রস, দুধ দিয়ে পেঁপের স্ক্রাব তৈরি করে নিয়মিত ব্যবহারেই ত্বকের সজীবতা ফিরবে।

বলিরেখা দূর করে:
পাকা পেঁপের সঙ্গে দই ও কলা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের বলিরেখা দূর করবে। নিয়মিত পেঁপের ব্যবহার আপনার ত্বকের বয়সের ছাপ দূর করবে।

তৈলাক্ত ত্বকের জন্য:
ত্বকের অতিরিক্ত তেল দূর করতে পারে পেঁপে। পেঁপে চটকে কমলার রস ও মুলতানি মাটি মিশিয়ে তৈরি করে ফেলুন ফেসপ্যাক। এটি নিয়মিত ব্যবহার করতে ত্বকের তেলতেলে ভাব কমবে।

ত্বকের তারুণ্য ধরে রাখে:
পেঁপের আলফা হাইড্রোক্সিল অ্যাসিড বয়সের দাগগুলি মুখে উপস্থিত হতে দেয় না, ত্বকের সূক্ষ্ম রেখাগুলি এবং বলিগুলিও কাছে আসতে দেয় না। পাশাপাশি পেঁপের ভিটামিন ইআরসি ত্বককে সতেজ করে তোলে। আধা কাপ পাকা পেঁপে এক চামচ দুধ এবং একটি সামান্য মধু মিশিয়ে মুখে এবং গলায় লাগান এটি প্রায় বিশ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আপনি যদি সপ্তাহে দু’বার এটি ব্যবহার করেন তবে আপনি যাদুকরী ফলাফল পাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...