বুধবার, ১৫ জুলাই ২০২৬

করোনায় মৃত্যুর মিছিলে আরও ৭২৭১ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক :

মহামারি করোনার রোষানলে পুড়ছে একের পর এক প্রাণ। বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। নির্মম এ ধারাবাহিকতায় শুক্রবার বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭১ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ২৩৬ জন।

প্রাণঘাতী করোনার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে ফের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এ রোগে শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়।

যদিও বৃহস্পতিবারের চেয়ে কিছুটা কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ১৪ হাজার ৪৩৬ জন এবং মৃতের সংখ্যা ছিল ৭ হাজার ৪৭৯ জন।

শনিবার সকালে করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬২ জন এবং করোনায় এই দিন দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের।

একই দিন এ রোগে রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৫ জন করোনা রোগী, যা ছিল দৈনিক হিসেবে করোনায় কোনো একক দেশের সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি, শুক্রবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২ হাজার ৯৩০জন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়া অন্যান্য কয়েকটি দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। জার্মানিতে নতুন আক্রান্ত ৭০ হাজার ৬৮১, মৃত্যু ৩৯৯; যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৫০ হাজার ৩৭৫, মৃত্যু ১৪৩; ফ্রান্সে নতুন আক্রান্ত ৪৯ হাজার ৮৫৮, মৃত্যু ১২৭; পোল্যান্ডে নতুন আক্রান্ত ২৬ হাজার ৯৬৫, মৃত্যু ৪৭০ ও বেলজিয়ামে নতুন আক্রান্ত ২৩ হাজার ১১৩, মৃত্যু ৪৮।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

আরও পড়ুন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে...