বুধবার, ১৫ জুলাই ২০২৬

টানা চার জয়ের পর পয়েন্ট হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক :

সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ম্যাচটি রাঙাতে পারেনি লিওনেল মেসি। টানা চার জয়ের পর পয়েন্ট হারাল পিএসজি। গোলরক্ষকের দৃঢ়তায় ফরাসি দলটি রুখে দিয়েছে নিস। যদিও ম্যাচটিতে ছিলেন না নেইমার, দুই মাসের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।

বুধবার রাতে ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচটি গোলশূন্য ড্র করে মাওরিসিও পচেত্তিনোর দল। যদিও ৭০ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। অন্যদিকে অধিকাংশ সময় ঘর সামলাতে ব্যস্ত ছিল নিস।

পিএসজি গোলের উদ্দেশ্যে ২২টি শট নিয়ে মাত্র পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। আর মাত্র চারটি শট নিতে পারে নিস, যার দুটি ছিল লক্ষ্যে।

আগের ম্যাচে দলের তিন গোলেই অবদান রাখা মেসি এদিনও শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখেন। যদিও বিরতির আগে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা।

ম্যাচের ২৭তম মিনিটে মেসির পাস ধরে এমবাপের নেওয়া ডান পায়ের শট ঝাঁপিয়ে ফেরান নিস গোলরক্ষক। পাঁচ মিনিট পর ফরাসি ফরোয়ার্ড অঁদি দেলোর হেডে এক হাত দিয়ে কোনোমতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান দোন্নারুম্মা। ৩৫তম মিনিটে মেসির শট ঠেকিয়ে দেন তারই স্বদেশি গোলরক্ষক ওয়াল্তার বেনিতেস।

দ্বিতীয়ার্ধের প্রথম ছয় মিনিটে দুটি সুযোগ পেয়েও বেনিতেসের দেয়াল ভাঙতে পারেনি পিএসজি। এমবাপের পাস ধরে ওয়ান-অন-ওয়ানে ডি মারিয়ার শট পা বাড়িয়ে ঠেকান গোলরক্ষক। দুই মিনিট পর মেসির পাস পেয়ে নুনো মেন্দেসের শটও ঠেকিয়ে দেন ২৮ বছর বয়সী বেনিতেস।

ম্যাচের ৫৯তম মিনিটে প্রতিপক্ষের দুর্ভাগ্যের জোরে বেঁচে যায় পিএসজি। কাছ থেকে অরক্ষিত ডলবেয়ার হেড পোস্টে বাধা পায়। অন্যদিকে ৭৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডি মারিয়ার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

খানিক পর প্রতিপক্ষের দুর্বলতার সুযোগে বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। বিনা বাধায় শটও নিতে পারেন তিনি, কিন্তু বল উড়ে যায় আকাশে।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইদ্রিসা গেয়ির শট লক্ষ্যভ্রষ্ট হলে জয়ের আশা মিলিয়ে যায় পিএসজির। এর ফলে সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর লিওনেল মেসির প্রথম ম্যাচটি রাঙাতে পারেনি পিএসজি।

পয়েন্ট হারালেও লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত পিএসজির। ১৬ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে পিএসজির পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা মার্সেই ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। আর ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রেন তৃতীয় স্থানে এবং ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নিস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল...

আরও পড়ুন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয় বর্ননা করার কিছু নেই। বর্ননা করাও সম্ভব না। একজন মেসি কি করতে পারেন সেটা বোধহয়...