বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সপ্তম বারের মতো ব্যালন ডি অর পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক :

আবারো ব্যালন ডি অর জিতলেন লিওনেল মেসি। ২০০৯ সালের পর ৭ম বারের মত বর্ষসেরা হয়ে রোনালদোর ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এবার সেরা নারী ফুটবলার হয়েছেন অ্যালেক্সিয়া পুতেলাস, স্ট্রাইকার হয়েছেন রবার্ট লেভানডভস্কি, গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুম্মা আর সেরা অনূর্ধ্ব ২১ ফুটবলার হয়েছেন পেদ্রি।

বলা চলে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। বন্ধু সুয়ারেজের হাত থেকে ৭ম বারের মত বছর সেরা হবার ট্রফি নিলেন এই যাদুকর। ব্যালন ডি অরের এবারের শ্রেষ্ঠত্ব অর্জন করে ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন বুঝিয়ে দিলেন তাকে নিয়ে এখনও কেন এতো উন্মাদনা।

করোনার কারণে গত বছর ব্যালন ডি অর দেয়া হয়নি। সেবার সেরা হবার দৌড়ে এগিয়ে ছিলেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি। ২০২১ এও বেশ ভালোভাবেই আলোচনায় ছিলেন লেভানডভস্কি। এবারই প্রথম শুরু হওয়া বর্ষসেরা স্ট্রাইকারের উপাধি পেয়ে ব্যালন ডি অরের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছিলেন পোল্যান্ডের এই স্ট্রাইকার।

অন্যদিকে নতুন ক্লাবে তেমন কিছুই করে দেখাতে না পারায় মেসিকে নিয়ে কিছুটা শঙ্কা তো ছিলোই। কিন্তু জাতীয় দলকে দীর্ঘদিন পর একটি শিরোপা এনে দেয়ায় বর্তমান সময়ে তাকে সেরাদের সেরা না মেনে উপায় ছিলো না। ৬১৩ পয়েন্ট নিয়ে ৫৮০ পয়েন্ট পাওয়া লেভানডভস্কিকে পেছনে ফেলা আর ৭ম বারের মত এই শ্রেষ্ঠত্ব অবিশ্বাস্য মনে হচ্ছে মেসির কাছে।

ব্যালন ডি অর পেয়ে লিওনেল মেসি বললেন, আবারও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি অর জিতে সত্যি গর্বিত তিনি। ৭ম বারের মত এটা জিততে পারাটা অবিশ্বাস্য। তিনি এজন্য তার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দেন। বলেন, তাদেরকে ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না।

অন্যদিকে ১৪ বছরের মধ্যে এবারই প্রথম সেরা তিনে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া এই মৌসুমে সেরা গোলরক্ষক হয়েছেন ইতালি ও পিএসজির জিয়ানলুইগি ডোনারুম্মা। এবারের সেরা ক্লাব চেলসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার...

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

আরও পড়ুন

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে...