রবিবার, ১৯ জুলাই ২০২৬

আমাদের গণতন্ত্র আমাদেরই ঠিক করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, কে দাওয়াত দিল না দিল তাতে কিছু আসে যায় না, আমাদের গণতন্ত্র আমাদেরই ঠিক করতে হবে। অন্য কেউ ঠিক করে দেবে না।

তিনি বলেন, বাংলাদেশে অনেক বছর ধরে স্থিতিশীল গণতন্ত্র আছে। সব দেশেরই ব্যত্যয় আছে, দুর্বলতা আছে। সব বিষয় সামনে নিয়ে দিনে দিনে যাতে ভালো করতে পারি তা আমাদেরই ঠিক করতে হবে। অন্যের ফরমায়েশে গণতন্ত্র হয় না। শুধু মুখে বললে হবে না, মনমানসিকতা থাকতে হবে।

শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে সহনশীলতা আরও বাড়াতে হবে। একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। আমরা আমাদের গণতন্ত্র শক্তিশালী করব। কে দাওয়াত দিল না দিল তা নিয়ে দুশ্চিন্তা কেন। বরং আমাদের চিন্তা করা উচিত— আগামী নির্বাচনে যাতে একটি লোকও মারা না যায়, কোথাও কোনো বিচ্যুতি থাকলে তা সমাধান করার চেষ্টা করব।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দাওয়াত না পাওয়া নিয়ে এত চিন্তা কেন। সম্মেলন তো শত শত হচ্ছে দুনিয়াজুড়ে, আর নতুন বাইডেন প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে। বেচারা খুব কষ্ট করে এটি করেছে। এখনও ক্যাপিটালের যে ঘটনা তা সামাল দিতে হচ্ছে। এ রকম একটি পরিপক্ব গণতান্ত্রিক দেশ সেখানেও ঝামেলা হয়। সেদিক দিয়ে আমরা খুব ভালো আছি। আর গণতন্ত্র অন্য কেউ শেখাবে না। দেশের লোকজনই শেখায়।

আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই নানা ইস্যুতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়। কখনও গণতন্ত্রের কথা বলে, কখনও সুশাসন আবার কখনও সন্ত্রাসবাদ আর দুর্নীতি। এটি একটি রাজনীতি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশে একসময় গণতন্ত্র ছিল না, দেশের মানুষই গণতন্ত্র এনেছে। আমাদেরই চেষ্টা করতে হবে। আমেরিকার গণতন্ত্রের নমুনা তো দেখেছি। গণতন্ত্র সম্মেলনে কোন কোন দেশকে দাওয়াত দিয়েছে তাও দেখেছি। কাকে দাওয়াত দেবে এটিও তাদের বিষয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

শিবুকান্তি দাশ- দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার...

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎ ‎রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বৃদ্ধের নাম...