রবিবার, ১৯ জুলাই ২০২৬

পরিবারতন্ত্রের বিরোধিতা করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরিবারতন্ত্র তৈরি করে সাংবিধানিক চেতনাকে আঘাত করা হয়েছে, সংবিধানের প্রতিটি ধারাকেও আঘাত করা হয়েছে। যখন রাজনৈতিক দলগুলো নিজেদের গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলে, তখন তারা গণতন্ত্রকে রক্ষা করবে কীভাবে? কোনো রাজনৈতিক দল একটি পরিবার দ্বারা পরিচালিত হয়, তবে তা সুস্থ গণতন্ত্রের জন্য ভালো নয়।

শুক্রবার (২৬ নভেম্বর) ভারতীয় সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠানে মোদি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, পরিবারের জন্য দল, পরিবার দ্বারা… আমার কী আর কিছু বলার দরকার আছে? একটি দল বহু প্রজন্ম ধরে একটি পরিবার দ্বারা পরিচালিত হলে সুস্থ গণতন্ত্র সম্ভব নয়।

ভারতের সংবিধান দিবসে প্রধান বিরোধীদল কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে সংসদে কটাক্ষ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রথম আইনমন্ত্রী ভীম রাও, যিনি দেশটির খসড়া সংবিধান তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তার সম্মানে ২০১৫ সাল থেকে সংবিধান দিবস পালিত হয়ে আসছে।

জানায়, আগামী সোমবার অনুষ্ঠিতব্য শীতকালীন অধিবেশনের আগে ১৪টি বিরোধীদল সংসদে সংবিধান দিবসের অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার পর কংগ্রেসের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন মোদি।

ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধানে মোট ২৪টি অংশে ৪৪৮টি ধারা, ১২টি তফসিল এবং ১১৩টি সংশোধনী আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

শিবুকান্তি দাশ- দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার...

আরও পড়ুন

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বৃদ্ধের নাম...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...