সোমবার, ২৭ জুলাই ২০২৬

পেঁয়াজের দাম ফের বাড়ছে

বাজারে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত। নেই কোনো ধরনের সংকট। চাহিদামতো পাওয়া যাচ্ছে। কিন্তু খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যটি ক্রয়ে আবারও বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে।

পেঁয়াজের পাশাপাশি সপ্তাহ ব্যবধানে ভোজ্যতেল, আলু, হলুদ, মরিচ, আদা ও ময়দার দাম বেড়েছে। রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও রামপুরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

বিক্রেতারা জানান, সাত দিন আগে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের সর্বোচ্চ দাম ছিল ৬০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। পাশাপাশি প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা।

রাজধানীর কাওরান বাজারে পণ্য কিনতে আসা শাকিল বলেন, বাজারে আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। কিছুদিন পরপর এ পণ্যটির দাম নিয়ে বিক্রেতারা কারসাজি করে। আবারও যাতে পণ্যটি নিয়ে কারসাজি না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। এমনিতেই অন্যান্য পণ্যের বাড়তি দাম নিয়ে হিমশিম খেতে হচ্ছে।

দামবৃদ্ধির কারণ জানতে চাইলে কাওরান বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. আশরাফ যুগান্তরকে বলেন, পরিবহণ ধর্মঘটের কারণে কিছুটা সংকট থাকলেও এখন পর্যাপ্ত ট্রাক আসায় সরবরাহ বাড়তে শুরু করেছে। কিন্তু ডিজেলের দাম সমন্বয় করতে ট্রাক চালককে ভাড়া বেশি দিতে হচ্ছে। যেখানে প্রতি ট্রাক ভাড়া ১৪শ থেকে ১৬শ টাকা গুনতে হতো, এখন গুনতে হচ্ছে ১৭শ-১৯শ টাকা। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় পণ্যের ওপর প্রভাব পড়েছে। বিক্রিও করতে হচ্ছে বাড়তি দরে।

পেঁয়াজ আমদানিকারক সংকর চন্দ্র ঘোষ বলেন, মূলত দেশি পেঁয়াজ শেষের দিকে। তারপরও ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসায় সংকট নেই। পাশাপাশি দেশে মাঠ থেকে নতুন পেঁয়াজ কিছুদিন পর বাজারে আসবে। সব মিলে পেঁয়াজ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু চিন্তা বাড়াচ্ছে পরিবহণ খরচ। পরিবহণ ভাড়া বাড়লে স্বাভাবিক ভাবে পণ্যের দামের ওপর প্রভাব পড়ে। কারণ বন্দর থেকে প্রতি ট্রাক পণ্য ঢাকায় আনতে খরচ হতো প্রায় ৩০ হাজার টাকা, যা এখন ৩৮-৪০ হাজার টাকায় দাঁড়িয়েছে। প্রতি গাড়িতে ৮-১০ হাজার টাকা বেশি গুনতে হচ্ছে।

তিনি বলেন, শুধু পেঁয়াজের দামে নয়, পরিবহণ ভাড়া বাড়ায় সব ধরনের পণ্যের দাম এভাবে বেড়ে যাবে।

এদিকে পেঁয়াজের পাশাপাশি রাজধানীর খুচরা বাজারে ভোজ্যতেলসহ বেশ কয়েকটি পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে। প্রতি লিটার পাম অয়েল সুপার বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৩২-১৩৮ টাকা। এছাড়া প্রতি কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৪৪-৪৬ টাকা, যা আগে ছিল ৪২-৪৫ টাকা।

প্যাকেটজাত প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা, যা আগে ছিল ৪৫-৫০ টাকা। আমদানি করা শুকনা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা, যা সাত দিন আগে ছিল ২৮০ টাকা। আমদানি করা হলুদ প্রতি কেজি মানভেদে বিক্রি হচ্ছে ১৬০-১৯০ টাকা, যা আগে ছিল ১৫০-১৮০। প্রতি কেজি দেশি নতুন আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা, যা সাত দিন আগে ছিল ১২০ টাকা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা, যা আগে ছিল ২৫-২৬ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...