শনিবার, ২২ আগস্ট ২০২৬

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯ বছরের শাসনামলে সংস্কার, উন্নয়ন-সুশাসন প্রতিষ্ঠাকারী সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টিকে অগ্নিসংযোগ করে প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে দমিয়ে রাখা যাবে না। এদেশে একমাত্র জাতীয় পার্টি সরকার উপজেলা সৃষ্টি করে ক্ষমতার বিকেন্দ্রিকরণ করে গ্রামের মানুষের রুটি-রোজির ব্যবস্থা করেছিলেন। যার মাধ্যমে আজকে উপজেলা হাসপাতালগুলো উপজেলার মৎস্য, চিকিৎসা, স্বাস্থ্য সকল কিছু জাতীয় পার্টিই চালু করেছিল। ভঙ্গুর বাংলাদেশে জাতীয় পার্টির হাতেই সেতু, রাস্তা-ঘাট, কালভার্ট, উন্নয়ন অগ্রগতির অবকাঠামো শুরু হয়েছিল। রাষ্ট্রধর্ম ইসলাম থেকে শুরু করে সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা শ্রমিকের ন্যায্য মজুরি, মহত্ত ভাতা, চিকিৎসাভাতা, পেনশন ভাতা জাতীয় পার্টি সরকার চালু করেছিল। অন্তর্বর্তী সরকারের আমলে মব সৃষ্টি করে জাপার কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে অসংখ্য কার্যালয়ে বার বার অগ্নি সংযোগ করেও জাতীয় পার্টিকে শেষ করা যায়নি। দেশ ও জাতির প্রয়োজনে জাতীয় পার্টি আগামীতে জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাবেই ইনশাল্লাহ। যারা মনে করেছিলেন জাতীয় পার্টিকে ধ্বংস করে দিবেন আজকে তারাই ধ্বংসের কিনারে।

আজ ২২ আগস্ট, শনিবার সকাল ১০ টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ জুলাই-বিপ্লব স্মৃতি মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম মহানগর জাপার আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী ও কে.এম আবছার উদ্দিন রনি’র যৌথ পরিচালনায় বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল ও মো. নুরুচ্ছফা সরকার, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় জাপা নেত্রী বহ্নি বেপারী।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, প্রকৌশলী ফজলে আজিম দুলাল, অ্যাড. লিটন কান্তি গুহ, রোটারিয়ান এম.এ. মতিন, কক্সবাজার জেলা জাপার আহ্বায়ক অ্যাড. মো. তারেক, দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুর রব চৌধুরী টিপু, কক্সবাজার জেলা জাপার সদস্য সচিব অধ্যাপক নুরুল আমিন সিকদার, রাঙামাটি জাপার সাধারণ সম্পাদক প্রজেস চাকমা, দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ফারুকী, চট্টগ্রাম উত্তর জেলা জাপার আহ্বায়ক হায়দর আলী চৌধুরী, সদস্য সচিব শফিউল-আজম চৌধুরী লিটন, খাগড়াছড়ি পার্বত্য জেলা জাপার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মিথিলা রোয়াজা, বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক শওকতুজ্জামান মিশুক, মহানগর জাতীয় যুবসংহতির আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, লামা আলী কদমের সাবেক সভাপতি এম. এ. সামাদ।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, আগামীতে যারাই সরকার গঠন করুক, যারাই নির্বাচন করুক জাতীয় পার্টিকে বাদ রেখে সরকার বা রাজনীতি করা সম্ভব নয়। এদেশের রাজনীতির ইতিহাসে জাতীয় পার্টি ও সফল রাষ্ট্রপতি মহান সংস্কারক হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের অবকাঠামোতে জড়িয়ে রয়েছে। যারা মনে করেন জাতীয় পার্টিকে ধ্বংস করে দিবেন তারাই বোকার স্বর্গে বাস করেন। বার বার জাতীয় পার্টি প্রতিকূল পরিবেশে এরশাদ আদর্শের ত্যাগী নেতাকর্মীদের কারণেই ঘুরে দাঁড়িয়েছে।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেন, এমন এক পরিবেশে আমি চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছি যখন সারা বাংলাদেশে জাতীয় পার্টির উপর মব চলছে। অন্তর্বর্তী সরকারের রোষানলে থেকেই চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি প্রত্যেকটি কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ আমরা করেছি। যার কারণে আজ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যে কোনো সময়ের চেয়ে অধিক শক্তিশালী। আজকের এই কর্মীসভায় ৭ জেলার নেতৃবৃন্দের উপস্থিতিই প্রমাণ করে মহানগর জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির আজকের এই কর্মীসভায় আগত সকল নেতাকর্মীদের মহানগর জাতীয় পার্টি ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

সকাল থেকে শুরু হওয়া বিকাল অবধি বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় উপস্থিত ছিলেন মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, সার্জেন্ট আবু তাহের, শেখ আকতার উদ্দিন, বাবুল আহমদ, দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মো. মিয়া চৌধুরী, কক্সবাজার জাপার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল করিম চৌধুরী, নগর যুবসংহতির যুগ্ম আহ্বায়ক এম. কায়সার হামিদ মুন্না, রাঙামাটি জাপার জ্যোতিবিকাশ চাকমা, যুবসংহতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার, স্বেচ্ছাসেবক পার্টি আহ্বায়ক এম. আজগর আলী, সদস্য সচিব আশিকুর রহমান, শ্রমিক পার্টি এনামুল হক রাশেদ, মো. মামুন, যুগ্ম আহ্বায়ক হাফেজুর রহমান মিন্টু, জাপানেতা আরমান মিয়া, কৃষক পার্টির নুর আহমদ মিটু, ডা. মোস্তাফিজুর রহমান রাসেল, প্রাক্তন সৈনিক পার্টি নগর সভাপতি হাফেজুর রহমান, মহিলা পার্টি নেত্রী প্রিয়া আক্তার মুক্তা, জান্নাতুল ফেরদৌস, ছাত্র সমাজ নেতা শরিফুল মোল্লা নিরব, আরাফাতুল ইসলাম কচি প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...