সোমবার, ২০ জুলাই ২০২৬

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

অনলাইন ডেস্ক

বৃষ্টি নামে ঝুম
শিবুকান্তি দাশ

কালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম
টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম
ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায়
উঠোন জুড়ে জল থইথই হাঁসের ছানা গায়।

খাল ডুবেছে,বিল ডুবেছে জলের মেলা সব
বাসা ভেঙ্গে পাখিরা ঐ করছে কলরব
ইশকুল ঘর ডুবে গেছে হাটবাজারও নেই
বাজার সদাই বন্ধ কেনা শুকনা খাবারই।

দুধের শিশু কান্না করে মায়ের আহাজারি
জলের তোড়ে রাস্তা ভেঙ্গে বন্ধ সকল গাড়ি
কামলা যারা পায় যে কাজ উপোসে দিন যায়
বৃষ্টি তুমি আর ঝরো না করছি বারণ ভাই।

শিবুকান্তি দাশ
স্মৃতির গ্রাম

ভরদুপুরে বেরিয়ে গেলাম গ্রামের ভেতর

তপ্ত রোদে গা পুড়ছে থরথরথর

তবু আমার লাগছে ভালো পথের ধুলো

আমায় দেখে কাঁপছে গাছের পাতাগুলো।

আমায় যেন বলছে খোকা কখন এলে?
একটু জিরাও বাতাস করি পাখনা মেলে

একটি পাখি উঠল ডেকে খুব চেনা সুর

গাঁ থেকে আজ থাকি আমি দূর বহুদূর।

হাঁটছি আমি একা একা দখিন বিলে

ডাহুক পাখির একটি ছানা ভাসছে ঝিলে

ঝিলের পাড়ে বটপাকুরটা তেমনি আছে

চানখালি খাল ঐ দেখা যায় খুবই কাছে।

খালের পাড়ে কামার পাড়া দেখছি নাতো?

মাঠ থেকে এক বুড়ো এসে বলল ও! ও!

চিনেছি তো তুমি কত বড় হলে-
হারান চাচা দুখের যত কথা বলে।

সেই গ্রাম আর নেই রে বাবা মরুভূমি

গাছপালা নেই কমছে জমি দেখছো তুমি

নাও চলে না খাল মরেছে মাছও উধাও

নতুন যুগের নায়ক তুমি পারলে শুধাও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের একজন বিশিষ্ট আরব ফিলোসফার, বিজ্ঞানচিন্তক, পলিম্যাথ ও ইন্টেলেকচুয়াল থিওরিস্ট ছিলেন।আনুমানিক ৮০১ খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান 'নৃত্যনৈবেদ্য' অনুষ্ঠিত হয়।২০টি ভিন্ন গানে...