শনিবার, ১৮ জুলাই ২০২৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম)

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার নিরলসভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। তবে ত্রাণ বিতরণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা। এজন্য কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। শুধু খাদ্য সহায়তা দিয়ে দায়িত্ব শেষ হবে না। যেসব কৃষকের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির ক্ষতি হয়েছে, মৎস্যচাষিদের মাছের ঘের ভেসে গেছে এবং দরিদ্র মানুষের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে—এসব খাত পুনরুদ্ধারে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। একই সঙ্গে বন্যার কারণে নানা রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পুরো চট্টগ্রাম জেলায় প্রায় সাত লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে প্রশাসন ও সরকারের উদ্যোগে প্রায় এক লাখ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার ত্রাণ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি দুর্যোগ মোকাবিলায় সবাইকে মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরী ও মুজিবুর রহমান, সদস্য নাজমুল মোস্তফা আমিন, সলিম উদ্দীন খোকন চৌধুরী, ফৌজুল কবির ফজলু, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আখন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকীসহ প্রশাসন, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর...

আরও পড়ুন

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও উত্তর রামপুর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায়...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৭ জুলাই ) তিনি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং...