সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত হয়।

২০টি ভিন্ন গানে নৃত্য পরিবেশন করে নৃত্য সংগঠন গুলো। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ, নৃত্যশিল্পী প্রমা অবন্তী, নৃত্যশিল্পী ফজল আমিন শাওন, নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া, নৃত্যশিল্পী নেভী দাশ অথৈ, নৃত্যশিল্পী অন্তর দে, নৃত্য শিল্পী লাকী দে, নৃত্যশিল্পী রুবেল সিংহসহ আরো অনেকে।

উদ্বোধক মানসী দাশ তালুকদার বলেন-শিল্প সংস্কৃতি চর্চা করে এভাবে মঞ্চে পারফর্ম করে সাধারণ মানুষকে শিল্প সংস্কৃতি প্রেমী করে তুলতে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিত্ব একুশে পদক প্রাপ্ত ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন-শিল্প সংস্কৃতি চর্চা একটি দেশের ঐতিহ্য সংস্কৃতি কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করে। এমন সুন্দর নৃত্যানুষ্ঠান প্রশংসনীয়।

নৃত্য শিল্পী শুভ্রা সেন গুপ্তা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব কন্ঠশিল্পী মোঃ জিয়া উদ্দীন,সংগীত শিল্পী অনামিকা তালুকদার, শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপ এর এডমিন ও নাট্যকর্মী ফোরকান রাসেল সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নৃত্যনৈবেদ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য দল: কৃত্তিকা নৃত্যালয়, শুভঙ্করী ডান্স একাডেমী, সুরধ্বনি সংগীত বিদ্যালয়, আদিশঙ্কর নৃত্য কলা কেন্দ্র, সৃজন নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, কল্পবৃক্ষ, নৃত্যেশ্বর নৃত্যালয়, রুমঝুম নৃত্যকলা একাডেমি ও দীপশিখা নৃত্য গোষ্ঠী

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...