সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট: জয় দিয়ে শুরু রিলায়েন্স স্পোর্টসের

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ঈদুল আজহার বিরতির পর আজ ৫ জুন শুক্রবার আবারও শুরু হয়েছে ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের আজকের ম্যাচে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে রিলায়েন্স স্পোর্টস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাস্টার্স দলকে ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে রিলায়েন্স স্পোর্টস।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রিলায়েন্স স্পোর্টস। দারুন শুরু করে দলটির দুই ওপেনার হাফিজুর রহমান হিরা ও আবুল হাশেম রাজা। আর শেষ দিকে এসে ঝড়সতোলেন পেসার বেলাল হোসাইন। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে রিলায়েন্স স্পোর্টস ।

দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করা বেলাল হোসাইন ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া হাফিজুর রহমান হিরা ৩৫, সরওয়ার আজম ৩৫ এবং আবুল হাশেম রাজা ১৮ রান করেন। সিটি কর্পোরেশন মাস্টার্সের পক্ষে মাসুম উদ দৌলা ৪ উইকেট এবং পঙ্কজ নাথ নিয়েছেন ২ উইকেট ।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিটি কর্পোরেশন মাস্টার্স শুরু থেকেই চাপে পড়ে। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয় সিটি কর্পোরেশন একাদশ । দলের পক্ষে সাইফুদ্দিন টিটু সর্বোচ্চ ১ রান করেন। এছাড়া সফদার আলী ১৫ এবং ইকবাল আহমেদ ১৩ রান করেন। রিলায়েন্স স্পোর্টসের বোলারদের মধ্যে রাজীব ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট, শহীদুল ৩ ওভারে ১২ রানে ২ উইকেট এবং বেলাল হোসাইন ৩ ওভারে ১১ রানে ১ উইকেট লাভ করেন।

ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যের জন্য রিলায়েন্স স্পোর্টসের বেলাল হোসাইন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ারস অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সিনিয়র সদস্য আরফানুল ইসলাম খান লাবু। টুর্নামেন্টে আগামীকাল (৬ জুন) দুটি খেলা রয়েছে। দিনের প্রথম খেলায় চিটাগাং রয়েলস ও চিটাগাং মাস্টার্স এবং দ্বিতীয় খেলায় আগ্রাবাদ মাস্টার্স ও হাক্কানি ক্রিকেট ক্লাব পরষ্পরের মোকাবেলা করবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...