সোমবার, ২৭ জুলাই ২০২৬

সিএসসিআর এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিএসসিআর এর সম্মেলন কক্ষে সিএসসিআর এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব এর মধ্যে বৃহস্পতিবার ২১ মে দুপুর ২টায় এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সিএসসিআর এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব এর পক্ষে প্রতিষ্ঠানটির ল্যাব ডাইরেক্টর ডা. ডি.এম. আরিফুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল), কারিগরি উপদেষ্টা ডা. পল এন মেনওয়ারিং, সিএসসিআর এর পরিচালক অধ্যাপক মো. আবদুল কাদের, অধ্যাপক এম এ কাশেম,ডা.একরামুল হক, অধ্যাপক খন্দকার এ কে আজাদ, কনসালটেন্ট ডা. মো. আহসানুল আবেদীন, ডা. নুরুল আমিন ভুঁইয়া, ডা.সাইফুল ইসলাম রাজু ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের বৃহত্তম ক্যান্সার নিরুপণী প্রতিষ্ঠান টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব এবং চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান সিএসসিআর এর মধ্যে প্রযুক্তিগত তথ্য ও দক্ষতা বিনিময় এবং প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারনের উদ্যোগ গৃহীত হয়। Next Generation Sequencing এর ব্যাপারেও টিএমএসএস এর সঙ্গে সিএসসিআর এর ফলপ্রসু আলোচনা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...