রবিবার, ২৮ জুন ২০২৬

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন।

৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে পৌঁছলে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মঞ্জুর আলম সহ অন্য শিক্ষক-শিক্ষিকারা। তিনি বিদ্যালয়ের চলমান সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন

এবং শিক্ষকদের দাবি সমূহ পূরণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ কামনা করেন।

এ সময় নব সৃষ্ট ঈদগাঁও উপজেলা থেকে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে কর্মরত কর্মকর্তা ও শিক্ষক- কর্মচারীদের বেতন- ভাতা প্রদানের দ্রুত ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর প্রতি দাবি জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, পরিচালক ( প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীন মিয়া, ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া, রামু উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, পশ্চিম গজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানেই আলম আজাদ সহ প্রাথমিক শিক্ষা অফিসের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম জানান, প্রতিমন্ত্রী নবসৃষ্ট পদ বৃদ্ধি, ছয়তলা ভবন ও কম্পিউটার ল্যাব প্রদানের আশ্বাস প্রদান করেন।

পরে তিনি ঈদগাঁও উপজেলা নতুন কুঁড়ি কর্মসূচির ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের সাথে ফটোসেশন করেন। এসময় ফুটবল কোচ দিদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...