পটিয়ার চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার ২ নম্বর মো. আবু তাহের। গত ১৯ এপ্রিল পটিয়া থানায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলা দায়ের করা হয়। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের পর
হত্যা মামলা থেকে বাঁচতে চট্টগ্রাম ছেড়ে বগুড়ায় আত্মগোপন করেছিলেন হত্যা মামলার পলাতক আসামি মো. আবু তাহের।
তবে র্যাবের গোয়েন্দা নজর এড়াতে পারেননি তিনি। মামলা দায়েরের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে র্যাবের (র্যাব-৭ ও র্যাব-১২) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার ২৫ এপ্রিল র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আবু তাহেরের (৪০) বাড়ি পটিয়া থানার দক্ষিণ গোবিন্দারখিল গ্রামে। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে।
র্যাব জানায়, গত ১৯ এপ্রিল চট্টগ্রামের পটিয়া থানায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হলে ওই মামলায় মো. আবু তাহেরকে ২ নম্বর আসামি করা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, সিরাজগঞ্জের র্যাব-১২-এর সহযোগিতায় বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবগঞ্জ থানার চৌকির হাট মালাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
