বুধবার, ১০ জুন ২০২৬

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মূলত মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে আসেন সাদিক কায়েম। পরে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সিএমপি পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন তিনিসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সাংবাদিকদের সাদিক কায়েম অভিযোগ করেন, সিটি কলেজে বহিরাগতদের নিয়ে এসে ধারালো অস্ত্র, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের ছবি, ভিডিও ফুটেজ ও তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

ডাকসু ভিপি বলেন, জুলাই-পরবর্তী সময়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল। কিন্তু ক্যাম্পাসে সহিংসতা ও পেশিশক্তির রাজনীতি সেই প্রত্যাশাকে ক্ষুন্ন করছে। প্রশাসন তাদের আশ্বস্ত করেছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম বলেন, আমরা পুলিশকে স্পষ্টভাবে বলেছি, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ চাই। ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হকিস্টিক, চাপাতি অথবা দেশীয় অস্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের নির্যাতন-নিপীড়ন করা, সেই ধরনের হামলার সাথে যারা জড়িত তাদেরকে যেন শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের ছবি, ভিডিও ফুটেজ ও তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

গতকালের হামলায় শিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হন দাবি করে ডাকসুর ভিপি বলেন, শিবিরের ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম এখন সংকটাপন্ন অবস্থায় আছে। চাপাতি দিয়ে মেরে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন আমরা তাকে ঢাকায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আরো অনেকের মাথায় বুকে আঘাত করা হয়েছে। এই হামলার সাথে যারা জড়িত আমরা সকল ফুটেজগুলো সংগ্রহ করেছি। এসকল ফুটেজ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

ডাকসু ভিপি বলেন, জুলাই-পরবর্তী সময়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল। কিন্তু ক্যাম্পাসে সহিংসতা ও পেশিশক্তির রাজনীতি সেই প্রত্যাশাকে ক্ষুন্ন করছে। প্রশাসন তাদের আশ্বস্ত করেছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল...

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনায় স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার জেরে প্রধান আসামি নাঈমের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক...

“ন্যায়বিচার পেয়েছি” রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বহুল আলোচিত এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ...