রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। আগামীতে একটি মানবিক, জবাবদিহিমূলক ও কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়া জরুরি।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইউএইচএফপিও সম্মেলন-২০২৬ শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি স্বাস্থ্য খাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল চালিকাশক্তি। স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার প্রচেষ্টা ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার।

সরকার স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা শক্তিশালী করা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চিকিৎসকরাই সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। চিকিৎসকের উপদেশ ও আন্তরিক ব্যবহারও একজন রোগীর কাছে ওষুধের মতো কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি।

যে কোনো পেশার মানুষের চেয়ে চিকিৎসা পেশার ভূমিকা সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এমন বাস্তবতায় আজকের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এই সম্মেলন অবশ্যই তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, বর্তমান সরকার ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়তে চায়। জাতীয় নির্বাচনে আগে আমরা জনগণের কাছে স্বাস্থ্যনীতির রূপরেখা তুলে ধরেছিলাম। চিকিৎসা ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নীতি হচ্ছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর ..প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি তাহলে রোগের বিস্তার মোকাবিলা সম্ভব। আমাদের এই নীতি বাস্তবায়নে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি স্বাস্থ্যকর্মীদের মর্যাদা, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বলেন, ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার; যার ৮০ শতাংশই থাকবে নারী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি ই-হেলথ কার্ড চালুর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যতথ্য সংরক্ষণ ও সহজ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

তিনি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার নেতৃত্ব, টিকাদান, মাতৃস্বাস্থ্য ও রোগ প্রতিরোধে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। স্বাস্থ্য খাতে কাঠামোগত ও জনবল ঘাটতি দূর করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর সেবা জোরদার ও দেশের স্বাস্থ্যসেবা যুক্তরাজ্যের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)’ মডেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হবে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের চলাচলের জন্য গাড়ির তেল ও চালকের ব্যবস্থা করবে সরকার। তবে এ জন্য আন্তর্জাতিক সমস্যা শেষ হওয়ার অপেক্ষা করা হচ্ছে। এছাড়াও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা...

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...