আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তঃথানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। ফতেয়াবাদ স্কুল মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান।
এস এম স্পোর্টস ইভেন্টস আয়োজিত এই টুর্নামেন্টের ট্রফি উম্মোচন ও গ্রুপিং আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে সম্পন্ন হয়েছে। এস এম স্পোর্টস ইভেন্টস প্রতিনিধি আহসান লিটন এর সভাপতিত্বে ও আলভি রহমান জামশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ট্রফি উম্মোচন ও গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মো: জাহাঙ্গীর, ক্রিকেটার আবুল হাসেম রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ শোয়েব ও মোঃ মামুন উদ্দিন, আবদুল মান্নান (ফায়ার সার্ভিস), ক্রীড়া সংগঠক দিদার হোসাইন, আইয়ুব খান, এরফারুল ইসলাম রাশেদ, মোহাম্মদ জামাল চৌধুরী, এস এম ইসফাক, এস এম ইরফান, জোবায়ের ইসলাম দিহান সহ অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ।
জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মসিউল আলম স্বপন এর সার্বিক সহযোগীতায় আয়োজিত এই টুর্ণামেন্টে চট্টগ্রামের মোট ২৬ টি থানা দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের খেলাসমুহ অনুষ্ঠিত হবে ফতেয়াবাদ স্কুল মাঠে। ট্রফি উম্মোচন শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোকে ৮ গ্রুপিং সম্পন্ন করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
