মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বোয়ালখালীতে আন্তস্কুল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তরুণদের যখন একসাথে খেলার মাঠে দেখি, তখন আমরা উজ্জীবিত হই।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সংস্কৃতিসহ প্রতিটি সেক্টরে সুস্থ প্রতিযোগিতার জন্য উদ্যেগ নিতে হবে। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ৩২ টি টিম এ টুর্নামেন্টে অংশ নেন। আমাদের দক্ষতা নিয়ে আমরা বিশ্বমঞ্চে দাড়াতে চাই।এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে।

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, প্রকৌশলী রণী সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম স ম মীজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আজিজুল হক,সদস্য মো. শওকত আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামেন কধুুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বনাম সারোয়াতলি ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়।
নির্ধারিত সময়ে কোন দল গোলের সন্ধান না পাওয়ায় ট্রাইবেকারে ৩-২ গোলে সারোয়াতলি ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় জয়লাভ করেন।

খেলা পরিচালনা করেন হেলান উদ্দিন টিপু, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মো. ইব্রাহিম ও পজিব বড়ুয়া।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...