বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম আন্তঃথানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তঃথানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। ফতেয়াবাদ স্কুল মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান।

এস এম স্পোর্টস ইভেন্টস আয়োজিত এই টুর্নামেন্টের ট্রফি উম্মোচন ও গ্রুপিং আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে সম্পন্ন হয়েছে। এস এম স্পোর্টস ইভেন্টস প্রতিনিধি আহসান লিটন এর সভাপতিত্বে ও আলভি রহমান জামশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ট্রফি উম্মোচন ও গ্রুপিং  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মো: জাহাঙ্গীর, ক্রিকেটার আবুল হাসেম রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ শোয়েব ও মোঃ মামুন উদ্দিন, আবদুল মান্নান (ফায়ার সার্ভিস), ক্রীড়া সংগঠক দিদার হোসাইন, আইয়ুব খান, এরফারুল ইসলাম রাশেদ, মোহাম্মদ জামাল চৌধুরী,  এস এম ইসফাক, এস এম ইরফান, জোবায়ের ইসলাম দিহান সহ অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মসিউল আলম স্বপন এর সার্বিক সহযোগীতায় আয়োজিত এই টুর্ণামেন্টে চট্টগ্রামের মোট ২৬ টি থানা দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের খেলাসমুহ অনুষ্ঠিত হবে ফতেয়াবাদ স্কুল মাঠে। ট্রফি উম্মোচন শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোকে ৮ গ্রুপিং সম্পন্ন করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...