শনিবার, ১৬ মে ২০২৬

বোয়ালখালীতে বন্য হাতির তান্ডবে কৃষকের বাড়া ভাতে ছাই

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির তান্ডবে কৃষকের প্রায় ৩ একর জমির সবজি ক্ষেত নস্ট হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের আধাঁরে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্টপুরা গ্রামের পূর্ব বিল ও ব্রাহ্মণ বিলে এ তান্ডব চালায় বন্য হাতির দল।
এ সময় হাতির দলটি কৃষক বিষু চক্রবর্তীর ৩৬ শতক, ঝুন্টু বড়ুয়ার ১ একর, আলাউদ্দিনের ৪০ শতক, কুঞ্জ চৌধুরীর ১৮ শতক, উত্তম চৌধুরীর ১৬ শতক আলু ক্ষেত সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। এছাড়াও বিনোদ চৌধুরীর ৪০ শতক বেগুন ও ১০ শতক জমির লাউ ক্ষেত দুমড়ে মুচড়ে দেয়।
এতে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকদের।

ক্ষতিগ্রস্ত কৃষক ঝুন্টু বড়ুয়া বলেন, ধার দেনা করে গত অক্টোবরে ১ কানি জমিতে আলু লাগিয়েছিলেন তিনি। এতে তার খরচ হয়েছে ১২ হাজার টাকা। ফলনও ভালো হয়েছে। আগামী সপ্তাহে আলু তোলা হত। এতে ২০-২২ হাজার টাকা বিক্রি করা যেতো। এমন সময় ধুলিস্যাৎ করে দিল যেন বাড়া ভাতে ছাই পড়লো।
একই কথা বলছেন ভুক্তভোগী কৃষক বিষু চক্রবর্তী, কুঞ্জ চৌধুরী উত্তম চৌধুরী, আলাউদ্দিন ও বিনোদ চৌধুরীসহ অনেকেই।

স্থানীয়দের অভিযোগ,পাহাড়ে খাদ্য সংকটের কারণে খাবারের খোঁজে পাহাড় থেকে প্রায়ই লোকালয়ে নেমে আসে বন্য হাতিরা। এসময় তারা ফসলি জমি -বাগান এমনকি বাড়িঘরেও তাণ্ডব চালায় বলে জানান স্থানীয়রা।

কৃষক মো. ইছাক জানান, হাতির ভয়ে রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। প্রতিদিন রাত হলেই বন্যহাতির দল বাগান ও সবজি খেতে ঢুকে পড়ে। হাতিগুলো যেদিক দিয়ে যায়, তাদের পায়ের চাপে সবকিছু তছনছ হয়ে যায়।

বন বিভাগের ভান্ডালজুড়ি বিট কর্মকর্তা ঝুন্টু দে বলেন, বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ কৃষকেরা নিকটস্থ বনবিভাগের আওতাধিন রেঞ্জ কর্মকর্তার বরাবরে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে । এছাড়া বন্য হাতির আবাসস্থলে মানুষ বসতি গড়ে তোলে হাতির বাসস্থান ও খাদ্যের জায়গা গুলো নস্ট হয়েছে। যার কারণে পাহাড়ে খাদ্য সংকট তৈরি হওয়ায় বন্যহাতি লোকালয় চলে আসছে। এদের চলাচলে বাঁধা সৃষ্টি না করে সর্তক থাকার জন্য বলা হয়েছে।

হাতিকে উত্যক্ত না করে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাতি তাড়ানোর ব্যবস্থা করার কথা জানিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো শাহানুর ইসলাম বলেন, লোকালয়ে হাতি প্রবেশ করলে মশাল জ্বালিয়ে ও চিৎকার করে সেগুলোকে জঙ্গলে ফেরত পাঠাতে হবে। ফসল রক্ষায় কৃষকদের পাহারা দিতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলা হয়েছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, হাতির মাধ্যমে কোনো কৃষকের ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি আমার নজরে আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...