শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান, কাল অংশ নেবেন পলোগ্রাউন্ডের জনসভায়

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নামেন।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ দলটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জানান, তারেক রহমানের উপস্থিতি চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে তিনি নগরের কাজির দেউরি এলাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে তাকে অভিবাদন জানান। তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। রেডিসন ব্লু হোটেলের সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে বিএনপি চেয়ারম্যানকে একনজর দেখার জন্য।

দলীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৫৩ জন সদস্যের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে চট্টগ্রামে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। দীর্ঘ ২১ বছর পর তার সফরকে কেন্দ্র করে পুরো বন্দরনগরী এখন উৎসবমুখর।

দলের প্রধান হিসেবে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। নেতা-কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা। মহাসমাবেশ উপলক্ষ্যে পলোগ্রাউন্ড মাঠে প্রস্তুত করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি মঞ্চ।

আয়োজকদের দাবি, এই মঞ্চে একসঙ্গে প্রায় দেড় হাজার মানুষ বসতে পারবেন। মঞ্চের সামনে রাখা হয়েছে পাঁচ হাজারের বেশি চেয়ার। এছাড়া মাঠ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে দুই শতাধিক মাইক এবং ১০টি শক্তিশালী সাউন্ডবক্স। পলোগ্রাউন্ড মাঠ থেকে কদমতলী ও টাইগারপাস পর্যন্ত এলাকায় বসানো হয়েছে প্রায় ২০০টি মাইক।

মহাসমাবেশ ঘিরে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে— রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠ গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...