শনিবার, ১৬ মে ২০২৬

ভাটিয়ারীর সন্তান হিসেবে আমরণ আপনাদের পাশে থাকতে চাই: আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, আমি ভাটিয়ারীর সন্তান। এই এলাকার আলো বাতাসে আমি বেড়ে ওঠেছি। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও আমি এলাকা ছেড়ে শহরমুখী হইনি। ভাটিয়ারীর একজন নগন্য সন্তান হিসেবেই আমি আমরণ আপনাদের পাশে থাকতে চাই।

শনিবার (২৪ জানুয়ারী) সকালে সীতাকুন্ডের ভাটিয়ারীতে নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, ভাটিয়ারী সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে আমি যে ভালবাসা পেয়েছি, তার ঋণ শোধ করার মতো নয়। তবে আমার চেষ্টা থাকবে এই অঞ্চলের মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকা। আমি যেহেতু এলাকার সন্তান, সেহেতু কম-বেশি বুঝি এলাকার সমস্যা ও সম্ভাবনা দুটোই। সুতরাং নির্বাচিত হলে প্রয়োজনীয় কর্মযজ্ঞ পরিচালনা আমার জন্য কঠিন হবে না ইনশাল্লাহ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা নুরুল আনোয়ার, ইমরোজ সেলিম মিনু, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবউদ্দিন, ফিরোজুল আলম, কামাল উদ্দিন সওদাগর, ইকবাল হোসেন, কায়ছারুল আলম, ফরিদুল আলম, রমজান আলী মেম্বার, সেলিম উদ্দিন মাহমুদ, রবিউল হক রবি, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মোঃ কায়ছার, মুসলিম উদ্দিন রাজা, লিয়াকত চৌধুরী জুয়েল, অছি উদ্দিন, মছিউদ্দৌলা, জানে আলম, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, হারুন, কামাল, শাওন, শাহিদ, এয়াকুব আলী বাবুল, শওকত আলী, কলি মেম্বার, আলাউদ্দিন প্রমূখ।

বিকালে আসলাম চৌধুরী সীতাকুন্ড পৌর সদরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। সেখানে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...