শনিবার, ২ মে ২০২৬

ব্যাংক কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ

মোঃ মাছুম আকবরী আকাশ। পটিয়া প্রতিনিধি।

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত ও কর্মরত ব্যাংক কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিক্ষোভ মিছিল ও এক মিনিটের নিরবতা পালন করেন তারা।

অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তবে আন্দোলনকারীরা জরুরি রোগীবাহী যানবাহন চলাচলে কিছুটা সহনশীলতা দেখান।

বিক্ষোভকারীরা বলেন, একজন ব্যাংক কর্মকর্তা হয়েও আবদুল আজিজ নিরাপদে বাড়ি ফিরতে পারলেন না—এটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা। তাদের দাবি-চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আন্দোলনে আজিজ সক্রিয় ভূমিকা পালন করে আসছিলনে। এটি পরিকল্পিত হত্যাকান্ড। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীকে শনাক্ত করে শাস্তির আওতায় না আনলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু নোমান ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমও ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। এতে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় শুক্রবার দিবাগত রাতে ছিনতাইকারীর কবলে পড়ে আবদুল আজিজের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই পটিয়ার চাকরিচ্যুত ও কর্মরত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...