অবশেষে বিশ্বকাপের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সরকারের ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবেনা বাংলাদেশ।
গত বুধবার আইসিসির সভায় সিদ্ধান্ত হয়েছিল বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাঠে গিয়ে খেলতে হবে।আর সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিনের সময় বেধে দিয়েছিল আইসিসি। তারই প্রেক্ষিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বৈঠকে বসে বিসিবি। বৈঠক শেষে আসিফ নজরুল জানান সরকারের সিদ্ধান্ত হচ্ছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবেনা বাংলাদেশ।
তিনি বলেন আমরা আইসিসি থেকে ন্যায় বিচার পাইনি। আমরা আশা করব আইসিসি আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলংকায় গিয়ে আমাদের খেলার দাবি মেনে নেবে।
তিনি বলেন, মাথানত করে দেশের মানুষদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিনতি কি হতে পারে সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান আমরা আবারো আইসিসির সাথে যোগাযোগ করব। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন আমরা ভারতে গিয়ে নয় শ্রীলংকায় গিয়ে খেলতে চাই।
চট্টগ্রামনিউজ/ এসডি/
